০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বড় ভাই’র মৃত্যুর ১ ঘন্টা পরেই মৃত্যু মেঝো ভাই’র; সাংবাদিক সুনীল সরকারের বাড়ীতে শোকের মাতম

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক সুনীল সরকার এর শতবর্ষী কাকা নারায়ণ চন্দ্র সরকার মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে বার্ধক্যজনিত রোগে ইহলোক ত্যাগ করেন ( দিব্যান লোকান স্ব- গচ্ছুতি)। বড় ভাই’র মৃত্যুর আনুমানিক এক ঘন্টার ব্যবধানে পিঠাপিঠ মেজ ভাই (সুনীল সরকারের পিতা) ৯০ বছর বয়সী সনাতন সরকারও ইহলোক ত্যাগ করেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতি)। এক ঘন্টার ব্যবধানে সহোদর দুই ভাই’র মৃত্যুর খবরে স্বজনরাসহ এলাকার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়।

সুনীল সরকারের কাকা নারায়ণ সরকার দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। সুনীলের বাবা সনাতন সরকার প্রতিদিন ৮-১০ বার তার অসুস্থ বড় ভাই নারায়ণ সরকারকে দেখে আসতো এবং বড় ভাইর জন্য প্রার্থনা করে আসছিলো। ভাইকে না দেখলে সে অস্থির থাকতো বলে স্বজনরা জানান। স্বর্গীয় সনাতন সরকার বর্তমানে ৩ ভাই, ৪ বোন, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে এবং স্বর্গীয় নারায়ণ সরকার স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকালে পারিবারিক শ্মশানে একই সময়ে পৃথক স্বর্গীয় সহোদরদ্বয়ের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বড় ভাই’র মৃত্যুর ১ ঘন্টা পরেই মৃত্যু মেঝো ভাই’র; সাংবাদিক সুনীল সরকারের বাড়ীতে শোকের মাতম

আপডেট সময়: ১২:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫