০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা বাদ উপজেলার শাহী মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারতে বাংলাদেশে দূতাবাসে হামলা, মুসলিম হত্যা ও বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুল্লাহ, ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তাহের, শাহী মসজিদের খতিব মাওলানা আঃ রহমান, সাব রেজিষ্টার অফিসের খতিব মাওলানা মোঃ নজরুল ইসলাম ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আইয়ুব আলী প্রমুখ।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট সময়: ১২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪