০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম রতনদী এলাকার মন্ডল বাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ঘটনা ঘটে গতকাল গভীর রাতে। গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম রতনদী এলাকার মন্ডল বাড়িতে অনুকুল মন্ডল এর স্ত্রী মিনতী রানী বাড়িতে একা থাকা অবস্থায় নিজ টিনসেট ঘরের মেঝের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে গলাচিপা থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে লাশ নামানো হয় এবং ময়নাতদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, আমরা সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে এসে আইনী কার্যক্রম শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১০:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪