০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার স্মরণে পটুয়াখালীতে “হৃদয় তরুয়া চত্ত্বর” উদ্বোধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়াকে স্মরণ করে রাখার লক্ষ্যে পটুয়াখালীতে “হৃদয় তরুয়া চত্ত্বর” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৭ নভেম্বর বিকেলে স্থানীয় সার্কিট হাউস সংলগ্ন সড়কের গোলচত্ত্বরটি “হৃদয় তরুয়া চত্ত্বর” নামে উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় হৃদয় তরুয়ার বাবা রতন তরুয়া উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার’র উপ-পরিচালক (উপসচিব) মো. জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিবুল আলম। এছাড়াও সেনাবাহিনীর মেজর সামিউল এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. কামাল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম লিটু, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. তোফাজ্জেল হোসেন, মো.সজিবুল ইসলাম সালমান, মো. রিফায়েত কবির খান, মো. সাগর চৌধুরী, আবু রাইয়ান মো. সাকের, নাজমুল হক স্বাধীন ও সাফায়েত সাফী প্রমুখ।

অনুষ্ঠানে হৃদয় তরুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তার সাহসী ভূমিকা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “হৃদয় তরুয়ার স্মরণে এই চত্ত্বর তার সাহসী আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে চিরকাল আমাদের সামনে থাকবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচ দিন পর মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু ঘটে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

দলীয় কর্মী হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার স্মরণে পটুয়াখালীতে “হৃদয় তরুয়া চত্ত্বর” উদ্বোধন

আপডেট সময়: ০১:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪