০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে এইচপিভি টিকাদান কর্মসূচির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ আগামী ২৪ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাউফল স্বাস্থ্য কমপেলেক্স মিলনায়তনে উপজেলা এইচপিভি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাক্তার মিরাজ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, ওসি মোঃ কামাল হোসেন, ডাঃ সানজিদা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন ও প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

সভায় প্রশান্ত কুমার সাহা বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোধের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে এইচপিভি টিকাদান কর্মসূচির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪