১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আবারও নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি; ভােগান্তিতে রোগীরা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন) আদায়ে কেন্দ্রীয় ঘোষিত ফের তিন কার্যদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচীর দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও মিডওয়াইফরা। ফলে ভোগান্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসারতসহ আগত রোগীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে পটুয়াখালী হাসপাতালের সভাকক্ষে নার্সদের কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মোসাঃ আয়শা বেগম, সদস্য সচিব মাহমুদা সুলতানা শিউলী, সদস্য কাওসার মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স লাইলুননাহার, মোসাঃ নাসিমা বেগম, জেসমিন আক্তার ও নাজমুন নাহার।

বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরন, নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও সেবার মানোন্নয়নের জোর দাবি জানান। এ দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি করেন তারা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে আবারও নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি; ভােগান্তিতে রোগীরা

আপডেট সময়: ১১:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪