০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা দূর্গত মানুষের জন্য প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ৬ লক্ষ টাকা প্রদান

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি বন্যা দূর্গত এলাকার অসহায় মানুষের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এঁর ত্রাণ তহবিলে ৬ লক্ষ টাকা প্রদান করেছেন।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক অফিসে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর কাছে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান খোকনসহ সমিতির নেতৃবৃন্দ বন্যা দূর্গত অসহায় মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এঁর ত্রান তহবিলে ৬ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।

এ সময় সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকন জেলা প্রশসককে জানান, জেলা আইনজীবী সমিতি প্রতিবছর বার্ষিক সাধারণ সভায় ডিনারের ব্যবস্থা করে থাকে। এ বছর দেশের ফেনীসহ ১২টি জেলায় ভয়াবহ পানি বন্যায় সীমাহীন ক্ষতি হয়েছে। ঐসব দূর্গত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে ও সাহায্যার্থে তাদের ডিনারের ৬ লক্ষ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম আইনজীবী সমিতির এ মানবতার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আইনজীবীদের এ উদ্যোগ দেখে অন্যান্য সংগঠন ও বৃত্তবান ব্যক্তিরাও এগিয়ে আসবেন বলে তিনি ধারনা করেন। উক্ত টাকার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ- সধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, লাইব্রেরী সম্পাদক রুহুল আমিন শিকদার, ক্রীড়া সম্পাদক সুমন চৌধুরী, সদস্য মো. আমির হোসাইন ও মো. মুশফিকুর রহমান তুহিন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালী ছোটবিঘাই অফিসের হাট রাস্তার বেহাল দশা; সদর উপজেলা প্রকৌশলী খায়রুল বাশারের পরিদর্শন

বন্যা দূর্গত মানুষের জন্য প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ৬ লক্ষ টাকা প্রদান

আপডেট সময়: ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪