০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়ক মিরাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক ও হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের মেধাবী শিক্ষার্থী মিরাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিরাজ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি সম্পন্ন করে।

শনিবার (১৭ আগস্ট) সকালে কুয়াকাটা – পটুয়াখালী – বরিশাল মহাসড়কের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় আইনজীবী আবুল কালাম আজাদ, মিরাজের বড় ভাই মহিউদ্দিন বেলাল, শাহিন হাওলাদার ও ছাত্র প্রতিনিধি মাহাদী হাসান গালিব।

গত ১৩ আগস্ট রাতে সমন্বয়ক মিরাজ ইমতিয়াজের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

বিক্ষোভ থেকে এ জঘন্য সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবী জানান সমাবেশের বক্তারা। সকল ধরনের সন্ত্রাসী, বৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

সমন্বয়ক মিরাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময়: ০৩:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪