০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের খোঁজখবর নিতে দুমকীতে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ঢাকায় নিহত পটুয়াখালী জেলার দুমকীর মো: মিলন হাওলাদার ও মো: জসিম উদ্দিন হাওলাদারের পরিবারের খোঁজখবর নিলো কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল। নিহতদের কবর জিয়ারতসহ এসব পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে প্রতিটি হত্যার বিচার দাবি করেন তারা।

এ সময় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, জেলা বিএনপির আহবায়ক আবদুর রসিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মদন হাওলাদার বাড়ির নিহত মো: মিলন হাওলাদারের কবর জিয়ারত শেষে তার বাবা হোছেন হাওলাদারের সাথে কথা বলে পারিবারিক খোঁজখবর নেয়া হয় এবং দুপুর ১টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের সোবহান হাওলাদারের ছেলে নিহত মো: জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তার মা-বাবা, স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলে খোঁজখবর নেয়া হয়। পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার দাবি জানান এই নেতারা।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এতিম ও দুস্থদের প্রতি মানবতার হাত রাড়ালো প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের খোঁজখবর নিতে দুমকীতে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময়: ১০:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪