০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামীকাল শুক্রবার (২১ জুন) রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সফর উপলক্ষে আগামী দুইদিন নয়াদিল্লিতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। অন্যদিকে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোটের টানা ৩য় বারের মতো সরকার গঠনের পর এটি হবে কোনো সরকার প্রধানের ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফর।

জানা যায়, এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরও দৃঢ় ও এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। এ সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট মোকাবেলায় পারস্পারিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন চুক্তির মত কিছু অমীমাংসিত ইস্যু। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হতে পারে।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময়: ০৭:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪