০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিব বর্ষের ঘর পেলো দুমকীর ভূমিহীন-গৃহহীন ৩০ পরিবার

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভূমিহীন-গৃহহীন ৩০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুমকী থানার ওসি (তদন্ত) শফিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার বিভিন্ন আবাসনের ভূমি ও গৃহপ্রাপ্ত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কদমতলা আবাসনে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের (৩য় ধাপ) ঘরগুলো হস্তান্তর করেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

মুজিব বর্ষের ঘর পেলো দুমকীর ভূমিহীন-গৃহহীন ৩০ পরিবার

আপডেট সময়: ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪