সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটের ওপর সম্পূরক শুল্ক ৫% বৃদ্ধি করা হয়েছে। যে কারণে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলার খরচও বাড়তে যাচ্ছে। এর পূর্বে মোবাইল ফোনের কল রেটের ওপর গ্রাহকদের ১৫% ভ্যাট এবং ১৫% সম্পূরক শুল্ক দিতে হতো। এখন সেটা আরও ৫% বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে আরও ১ শতাংশ সারচার্জও দিতে হবে। নতুন করে সম্পূরক শুল্ক ৫% বৃদ্ধি করায় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন। জানা গেছে, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করবে মোবাইল ফোন অপারেটরগুলো।
০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাড়ছে মোবাইল ফোনের কল রেট; কার্যকর আজই
-
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ - আপডেট সময়: ১২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- ৫৫৩ বার পড়া হয়েছে
Tag:
জনপ্রিয়









