০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

রিয়াজুল ইসলাম, দুমকী (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ মে) দুপর দেড়টার দিকে উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া। এ অভিযানে পার্শ্ববর্তী বাকেরগন্জ উপজেলার নলুয়া ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেনকে আইসক্রিমে ডাইয়িং কালার ও ঘন চিনির ব্যবহার এবং উৎপাদিত পণ্যের মোড়কে তারিখ ও মেয়াদ না থাকার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১ হাজার আইসক্রিম জব্দ করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে খাবার অনুপযোগী ক্ষতিকর রংযুক্ত আইসক্রিম তৈরি করা হচ্ছে। পরে জনসম্মুখে এসব ক্ষতিকর রংযুক্ত আইসক্রিম ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অতঃপর ফ্যাক্টরীতে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে পরবর্তী কার্যক্রমের নির্দেশ প্রদান করা হয়েছে।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

দুমকীতে ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়: ১২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪