০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা

জালাল আহমেদ, পটুয়াখালীঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৮ জন প্রার্থীই বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার কর্তৃক ৫ মে যাচাই-বাছাই শেষে টানানো বৈধ প্রার্থীদের তালিকা সূত্রে বৈধ প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম সোয়েব।

ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন -মো.আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মোঃ ফারুক হোসাইন, মোঃ সহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন (দুলাল), মোঃ আনিচুর রহমান, মোঃ সালাউদ্দিন হীরা, মোঃ সহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসাঃ নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন।

এ নির্বাচনে প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার। সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন। প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গনসংযোগ করে ও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে দোয়া ও ভোট চাচ্ছেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা

আপডেট সময়: ১২:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪