১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৪-৫ দিন বাড়বে বৃষ্টির প্রবনতা; হতে পারে শিলাবৃষ্টিও

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন দেশে বাড়বে বৃষ্টির প্রবণতা এবং কিছুটা কমবে গরম। এর পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

৩ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

আগামী ৪-৫ দিন বাড়বে বৃষ্টির প্রবনতা; হতে পারে শিলাবৃষ্টিও

আপডেট সময়: ০৩:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪