১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সিকদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান সিকদারের সমর্থনে নির্বাচনী মতবিনিময় ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫টা-রাত ৮টা পর্যন্ত উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাঙ্গাশিয়ার সাবেক ইউপি সদস্য মো: গোলাম সরোয়ার মান্নান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মজিবুর রহমান মাষ্টার, মো: ফোরকান আলী মৃধা, ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন এবং সহ-প্রচার সম্পাদক আনিসুজ্জামান সোহাগ।

পাঙ্গাশিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো: সিদ্দিকুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এড. মো: জাহাঙ্গীর সিকদার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার, পাঙ্গাশিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলমগীর সিকদার প্রমূখ।

সভা শেষে শাহজাহান সিকদারের সমর্থনে দু’শতাধিক মোটরসাইকেলে ৫ শতাধিক ভোটার ও কর্মী সমর্থকের অংশগ্রহনে পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া, শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাট-বাজার ও বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকায় শোডাউন দিয়ে নির্বাচনী প্রচারাভিযান চালানো হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

দুমকিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সিকদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪