১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩

রিপন মালী, বরগুনা: বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হিরন গাজী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়টি আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পূর্ব মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হিরন গাজী স্থানীয় আমতলী সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দীন মৃধার সমর্থক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা ছিলো।

এ বিষয় চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দীন মৃধা বলেন, “বুধবার রাতে আমার কর্মীরা পূর্ব মহিষডাঙ্গায় গণসংযোগ করার সময় প্রতিদ্বন্দ্বী নয়ন মৃধার নেতৃত্বে পান্নু মৃধা, সোহাগ প্যাদা সহ ৭-৮ জন আমার কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে আমার কর্মী হিরন গাজী নিহত হন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, সহিংসতায় হিরন গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩

আপডেট সময়: ০২:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪