০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুমকীতে পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালী জেলার দুমকীর লোহালিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমীর হোসেনের রাস্তার মাথা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম নামের একজন ভোর বেলা লাশটি দেখতে পেয়ে পরে প্রতিবেশীদের বলেন। স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে কালো প্যান্ট, কালো গেঞ্জি এবং হাতে ঘড়ি ছিলো।

বাউফল সার্কেল সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে সাউথ বিডি নিউজ২৪-কে জানান, “এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

দুমকীতে পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময়: ১২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪