১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ সোমবার (০১ এপ্রিল) বেলা ১২ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

শপথ অনুষ্ঠানে প্রথমে শপথ নেন পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে জয়ী মহিউদ্দিন আহমেদ। পরে ৯ টি সাধারণ ওয়ার্ডের ৯ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করানো হয়।

জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে তাদের সুখে-দুঃখে পাশে থাকার পরামর্শ দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, “পটুয়াখালী জেলা এখন সারা দেশের উন্নয়নের শীর্ষে। সুতরাং পটুয়াখালীর জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেড়ে গেছে।” তাদের সততার পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার। একই সঙ্গে নবনির্বাচিতদের শপথ ভঙ্গ না করাসহ আইনের বিধি বিধান মেনে চলার পরামর্শ দেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪