১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা

মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে বাধভাঙ্গা আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।

সোমবার ( ১ জানুয়ারি) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘বই বিতরণ উৎসব’ এর মাধ্যমে এ বই বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম জোমাদ্দার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আবদুল জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিজাম উদ্দিন।

এ অনুষ্ঠানে একইসাথে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ ছড়িয়ে পরেছে। তারা বলেন, আমরা নতুন বই পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত। আমরা এখন থেকে নতুন বই প্রতিদিন মনোযোগ দিয়ে পাঠ করবো এবং নিয়মিত স্কুলে যাবো।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দৈনিক সবার আগে পত্রিকার সাংবাদিক

মির্জাগঞ্জে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা

আপডেট সময়: ০৯:১৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪