০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“আমাকে ভোট দেয়া মানেই শেখ হাসিনাকে ভোট দেয়া”–এবিএম রুহুল আমিন হাওলাদার

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে জাপা মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন তার নির্বাচনী প্রচারনাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমি আস্থা রাখি দক্ষিণাঞ্চলের মানুষ লাঙ্গলকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবে।

শনিবার (২৩ শে ডিসেম্বর) দিনব্যাপি প্রচারনার মধ্যে পটুয়াখালী পৌরসভার মুসলিম কবরস্থানে প্রায়াত সাংসদ শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও অন্যান্য কবরবাসীর জন্য দোয়া মোনাজাত করেন। এরপর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষা ট্রেনিং নিতে আসা শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও সড়কের দুই পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও এলাকাবাসীর মধ্যে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন আমরা দক্ষিণাঞ্চলের মানুষ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। প্রধানমন্ত্রীর জাতীয় পার্টির সাথে জোট বেঁধে যে শক্তি, গতি এবং নির্ভরতা পেয়েছেন তাতে মানুষের সমর্থন বেড়ে গেছে ও মানুষের ভালোবাসা পেয়েছেন। তাই আজকে দেশে একটি বিবর্তন পরিবর্তন। এক সময় বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এখন তার নামের পাশে কন্যার নাম যুক্ত হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই। আমাকে ভোট দেয়া মানেই শেখ হাসিনাকে ভোট দেয়া।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে র‍্যাব সহ তিন দপ্তরের সমন্বয়ে পটুয়াখালীতে যৌথ অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

“আমাকে ভোট দেয়া মানেই শেখ হাসিনাকে ভোট দেয়া”–এবিএম রুহুল আমিন হাওলাদার

আপডেট সময়: ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩