১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে ডিবি’র জালে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ডিবি’র জালে ৮০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া থানার সিকদার পাড়া এলাকার পূর্ব বড় ভেওলা’র মৃত ইব্র্রাহীমের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৫০), ওই একই এলাকার মোঃ আবুল কালামের ছেলে মোঃ সালাউদ্দিন (২২) এবং পটুয়াখালী জেলার গলাচিপা’র চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া ৩নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ জাফর হাওলাদার (৩৫)।

রবিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নিমদী এলাকার মোঃ হানিফ মৃধা’র (৭০) টিনসেড বসত ঘরের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসআই সঞ্জীব কুমার সরকার বলেন, “আটককৃতদের কাছ থেকে মাদক কারবারির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ও ৩ টি সিম জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গলাচিপা’র মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে জাফর হাওলাদার এছাড়াও ২টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। ”

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, “আটককৃতদের নামে বাউফল থানায় মাদক সংশ্লিষ্ট মামলা হয়েছে। তাদেরকে আজ (২৬ নভেম্বর) কোর্টে সোপর্দ করা হবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

বাউফলে ডিবি’র জালে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট সময়: ০৮:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩