১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ

এস আল-আমিন খাঁন, পটুয়াখালীঃ পটুয়াখালীতে হিন্দু পরিবারের ভোগদখলীয় জমি দখল করে এলাকা থেকে বিতারিত করতে পায়তারা ও প্রান নাশের হুমকি ধামকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী হলেন, গোপাল চন্দ্র সাহা, পিতা মৃত মতি লাল সাহা। অভিযুক্ত ব্যাক্তি হলেন, শানু হাওলাদার (৪৫), পিতাঃ মৃত ফজলু হাওলাদার।

অভিযোগ সুত্রে, সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শৌলা গ্রামে পূর্ব থেকেই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এলাকা থেকে বিতারিত করার পায়তারা চালাচ্ছে একই গ্রামের বাসিন্দা শানু হাওলাদার। অভিযোগ আরও বলা হয়, ঘটনার দিন গত (২১-১১-২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় গোপাল চন্দ্র সাহার জমি চাষাবাদ করার সময় বাঁধা প্রদান করে শানু হাওলাদার। বাঁধা প্রদানের কারন জানাতে চাইলে জমি তার দাবি করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ জানাতে গেলে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দাও হাতে নিয়ে প্রান নাশের হুমকি ধামকি দেয়। এছাড়াও থানা পুলিশে জানালে পরিনত আরও খারাপ হবে। এসময় থানা সম্পর্কে অসামাজিক ভাষা ব্যবহার করে বলেন থানায় জানলে কোন লাভ হবেনা থানা তার কোন কাজে লাগেনা বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়কে এলাকা থেকে বিতারিত করে বসতবাড়ি দখল করার হুমকি দেয় শানু হাওলাদার।

অভিযোগের সত্যতা জানতে ঘটনার সময় উপস্থিত সাক্ষী ও এলাকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত শানু হাওলাদার এর পিতা ফজলু হাওলাদার কে বসতঘর তৈরি করে থাকার জন্য গোপাল সাহার পিতা মৃত মতি লাল জমি দিয়েছেন বর্তমানে ও সেই জমিতেই থাকছে শানু হাওলাদার। দীর্ঘদিন ধরে গোপাল সাহা জমি চাষাবাদ করছে কোন সমস্যা ছিলোনা। হঠাৎ করে এ বছর জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এনিয়ে তর্কবিতর্ক হলে এসব ঘটনা ঘটে বলে জানান।

ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা বলপন, ঘটনাটি আমাকে জানিয়েছে যদি উভয়পক্ষ আমার কাছে আসে আমি বিষয়টি মিমাংসা করে দেয়ার চেষ্টা করবো। আর আইন বিরোধী কোন ঘটনা ঘটলে সেখানে ব্যবস্থা নেবে প্রশাসন। ইউপি সদস্য সরোয়ার খাঁন বলেন, এধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। গ্রাম পুলিশ লিটন বলেন, বিষয়টি জানার জন্য শানু হাওলাদারকে একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি এখন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান।

এ ঘটনায় সরেজমিনে অভিযুক্ত শানু হাওলাদার এর কাছে জানতে গেলে প্রতিবেদককের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রীকে একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি, বিষয়টি এরিয়ে গেছেন তিনি।

এবিষয়ে ভুক্তভোগী গোপাল চন্দ্র সাহা নিরাপত্তার জন্য সদর থানায় একটি জিডি করেন, জিডি নং-১১৪১, তারিখ-২১/১১/২৩ ইং।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

পটুয়াখালীতে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ

আপডেট সময়: ১২:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩