জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে মোহনা টেলিভিশন ১৪ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৮ টায় পটুয়াখালী প্রেসক্লাবে ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে ও সদস্য চিন্ময় কর্মকারের উপস্থাপনায় মোহনা টিভি ১৪ বছরে পথচলা উদযাপন উপলক্ষে আলোচনা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম পিপিএম- বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির পটুয়াখালী প্রতিনিধি মো. খোকন হাওলাদার। পরে অতিথিবৃন্দ কেককেটে প্রতিনিধিসহ উপস্থিত সাংবাদিকদের মাঝে পরিবেশন করেন।
১২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পটুয়াখালীতে মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
-
জালাল আহমেদ, পটুয়াখালীঃ - আপডেট সময়: ০৩:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- ৩৭০ বার পড়া হয়েছে
Tag:
জনপ্রিয়



















