জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: আসছে ১২ অক্টোবর রবিবার সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড প্রতিরোধ ভ্যাকসিন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী সদর উপজেলায় ৮০ হাজার ১২০ জন ০-১৫ বছর বয়সী শিশু কিশোরকে টাইফয়েড ভ্যসকসিন ক্যাম্পেইনের আওতায় আনার টার্গেট শতভাগ অর্জনে রেজিস্ট্রশনের কাজে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম.এম নাহিদ আল রাকিব, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্য কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ১ টি স্থায়ী সহ ২৮৯ টি কেন্দ্রে ৭২ জন টিকাদান কর্মীসহ মোট ৩৯৬ জন সুপারভাইজার ও স্বেচ্ছাসেবক টাইফয়েড ভ্যাকসিন প্রদানের কাজে নিয়োজিত থাকবেন।
সূত্রে জানা গেছে শুক্রবার রাত ৯ টা পর্যন্ত ২০ হাজার অধিক রেজিস্ট্রন করা হয়েছে। গ্রামগঞ্জে অচেতনতার কারনে রেজিস্ট্রেশন ধীর গতি বলে স্বাস্থ্য পরিদর্শক পটুয়াখালী সদর উপজেলার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সদর উপজেলা শাখার সভাপতি মোশতাক মাহমুদত্রয় জানান।