মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে উইমেন এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউ.ই.এফ) এর বাস্তবায়নে হোসনে আরা উল্লাহ, কানাডা এর আর্থিক সহযোগিতায় “Support to the Most Vulnerable Women Affected by Covid-19” শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীরামপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৫০ জন গরীব কৃষক ও কৃষাণীদের ৩ দিন ব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিএস‌এস অডিটরিয়মে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ডব্লিউইএফ’র প্রকল্প কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খানের সঞ্চালনায় পিএস‌এস’র নির্বাহী পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রশিক্ষক উপ সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার। এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন কৃষক কৃষাণীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কৃষান কৃষানীদের মধ্যে ৮ প্রকারের শাক-সবজির বীজ বিতরন করা হয়।