পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো. কামাল হোসেনের ভগ্নিপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমানের পিতা মো. নুর হোসেন মুন্সির জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব আলহাজ মো. আবু সাঈদ।
জানাজার আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদের সচিব ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সিনিয়র নেতা ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম চৌধুরী, আলহেরা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন এবং মরহুমের একমাত্র ছেলে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জিপি অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, মরহুমের নিকটাত্মীয় ও ধর্মীয় নেতা কাজী আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে বেলা ১১টায় পটুয়াখালীর আদাবাড়িয়া ইউনিয়নের মহাস্রাধি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর হোসেন মুন্সি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, যুবদল নেতা গোলাম রব্বানী ও লিটন গাজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক-সামাজিক সম্পর্কের গভীরতারই বহিঃপ্রকাশ ঘটায়।