শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ব্রাহ্মসমাজ ও পাষাণময়ী কালীমাতার মন্দির কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় পাষাণময়ী কালীমাতার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১২০ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মসমাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানসকান্তি দত্ত, পাষাণময়ী কালীমাতার মন্দির কমিটির সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক চিন্ময় বণিক, সাংগঠনিক সম্পাদক নেপাল দাস এবং কমিটির সদস্য দুলাল কর্মকার, বিশ্বজিৎ কর্মকার, মিন্টু দাস ও তন্ময় কর্মকারসহ অন্যরা।

আয়োজকদের মধ্যে মানসকান্তি দত্ত ও রঞ্জন কর্মকার জানান, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মসমাজ ও পাষাণময়ী কালীমাতার মন্দির কমিটির যৌথ উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ১০ জন দুঃস্থ পুরুষকে লুঙ্গি এবং ১১০ জন দুঃস্থ নারীকে শাড়ি দেওয়া হয়েছে।

তাঁরা জানান, দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।