পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুর পাড় জামে মসজিদ পরিচালনার জন্য তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের আগে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাসীসহ শত শত মুসল্লির উপস্থিতিতে মো. রেজাউল করিম সানু তালুকদার নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সিদ্দিকুর রহমান হেলাল।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি আব্দুল মান্নান নাজির, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট রুহুল আমিন। সহসাধারণ সম্পাদক হয়েছেন মো. মোসলেম উদ্দিন মোকলেছ, মো. হুমায়ুন কবির প্রিন্স, মো. মামুন মৃধা ও মো. মাইনুল হক রুবেল। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুল ইসলাম সুমন এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন মো. নিজাম উদ্দিন খান বিপুল ও আব্দুল্লাহ আল মামুন খান।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—মো. মতিউর রহমান, মো. গোলাম সরোয়ার রঞ্জু, মো. খলিলুর রহমান, মো. নজরুল ইসলাম গাজী, মো. মারুফ হোসেন, এ এইচ এম ওবায়দুল হক সুমন, মিজানুর রহমান সাহাদাত ও হাফিজুর রহমান মুন্সি।

এ ছাড়া মো. রেজাউল করিম সানু তালুকদারকে ১ নম্বর উপদেষ্টা করে ১৮ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন—মো. রুহুল আমিন কাজী, মো. আব্দুস সামাদ খোকা, মো. ফারুক মৃধা (সাবেক কাউন্সিলর), হাফেজ মো. আনিসুর রহমান তালুকদার, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, অধ্যাপক আব্দুল লতিফ হাওলাদার, প্রকৌশলী মো. সোলায়মান, মো. ওয়াদুদ মিয়া, মো. আনসার উদ্দিন খান, মো. খলিলুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান তালুকদার, মো. শহিদুল হক, মীর মাকসুদুর রহমান পরাগ, মো. আবু সায়েম, অলিউল ইসলাম শাকুর ও মো. মনির হাওলাদার।

মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাসী জানান, আগামী শুক্রবার নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।