“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম.এ. জাহিদ অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফ ও জেলা জামাত ইসলামীর আমীর নাজমুল আহসান প্রমুখ সহ আরও অনেকে।