কোমলমতি শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ গড়ার কারখানা প্রাথমিক বিদ্যালয়। এ লক্ষ্যে পটুয়াখালীতে নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচ দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন ৬২ নং ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কক্ষে প্রধান অতিথি হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচ দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী। 

বাজারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বসার ও ইউআরসি’র ইন্সট্রাক্টর মো. তরিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষিকা মোসাঃ শাহানাজ পারভীন, প্রধান শিক্ষিকা মোসাঃ কানিজ ফাতিমা, প্রধান শিক্ষক বশির আহমেদ, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মো. জহরুল হক বশির প্রমুখ। 

পাঁচ দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণে ২৬ জন নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের মধ্যে সদর উপজেলার ৮ জন, বাউফল উপজেলার ১৫ জন এবং দুমকি উপজেলার ৩ জন সহকারি শিক্ষক অংশগ্রহণ করেন। উল্লেখিত নতুন নিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকগন ঢাকা ও দুমকি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্সে উত্তীর্ন মেধাবী শিক্ষার্থী। 

প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী ২৬ জন নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদেরকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। 

এ প্রশিক্ষণে অংশগ্রহকারী সহকারি শিক্ষকদের মধ্যে বাউফল উপজেলার ১৫ জন হচ্ছে-নাজমুন নাহার মুনা, মারুফা আক্তার কলি, সুরাইয়া জারিন, মোসাঃ তানিয়া সুলতানা, মোসাঃ আফনিন, মো. মোসাদ্দেক, আব্দুল্লাহ আল নেমান, মো. ইউসুফ, আবুল খায়ের রোমান, ধীমান কবিরাজ, মো. আমিনুল ইসলাম, আকাশ রায়, মো. আমিনুল ইসলাম, রিপন চন্দ্র সাহা ও আমিনুল ইসলাম।

সদর উপজেলার ৮ জন কাজল রানী, শারমিন আক্তার, মো. আব্দুল্লাহ আল রাকিব, মো. হাসান সরদার, মো. ইয়ামিন, মো. সাঈদ আল আরাফাত, অভিলাস চন্দ্র সাহা ও মো. নাজমুল হক। দুমকি উপজেলার ৩ জন এইচ এম মেহেদী হাসান, আবুল বাশার ও মো. গোলাম রাব্বি।