পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় শ্রমিক দলের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল পটুয়াখালী জেলা শাখা কমিটির শত শত নেতা-কর্মী ও সমর্থক।
শনিবার (৩ অক্টোবর) বিকাল ৫ টায় ঝাউতলা এলাকা থেকে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু খান ও সাধারণ সম্পাদক মনির মাহমুদ এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু খান ও সাধারণ সম্পাদক মনির মাহমুদ।
বক্তারা ফ্যাসিস্ট ও বিরোধী দলের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করে কঠোর হুশিয়ারী করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে শত শত শ্রমিক দলের নেতা-কর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।