পটুয়াখালী’র সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী’র বদলিজনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শেষ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পটুয়াখালী ডায়বেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রশিদ কিশলয় বিদ্যায়তায়ন এবং বাংলাদেশ রাইফেলস ক্লাব পটুয়াখালীর যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দীন এর সভাপতিত্বে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হাসান এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী।

এসময় পটুয়াখালী ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ, বাংলাদেশ রাইফেলস ক্লাব পটুয়াখালী এর সাধারণ সম্পাদক ও রশিদ কিশলয় বিদ্যায়তনের সিনিয়র সহকারী শিক্ষক বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে পটুয়াখালী’র সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী’র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় পটুয়াখালী ডায়বেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রশিদ কিশলয় বিদ্যায়তন এবং বাংলাদেশ রাইফেলস ক্লাব পটুয়াখালীর প্রতিনিধি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।