পটুয়াখালীতে আলোচিত ও চাঞ্চল্যকর অটোচালক জাকারিয়া শরীফ (২৮) হত্যাকান্ডের ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে হত্যার মূলপরিকল্পনাকারী মো. সাইফুল ইসলাম (২৯) ও তার সহযোগী মো. মামুন হাওলাদার (২৯) ও মো. শুকুর আকন (৪৫)।
আজ ২৮ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্সন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসের ৮ সেপ্টেম্বর সকালে পটুয়াখালী সদর থানাধীন চর জৈনকাঠী ইউনিয়নের লোহালিয়া নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে এবং মরদেহ অটোরিকশাচালক জাকারিয়া শরীফের বলে শনাক্ত করা হয়।
সিসিফুটেজসহ বিভিন্ন তদন্তে পুলিশ, জানতে পারে, ৩ লাক্ষ ৭০ হাজার টাকার ইয়াবা বিকি-কিনির বিরোধের জেরে আসামীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।
এ হত্যাকান্ডের পর ডিবি ও সিআইডি সহ পুলিশের একাধিক চৌকস দল অনুসন্ধান করে হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে পৃথক অভিযান চালিয়ে গাজীপুর জেলা থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী মোঃ সাইফুল ইসলামকে, সহযোগী মামুন হাওলাদারকে পটুয়াখালী থেকে এবং শুক্কুর আকনকে মহিপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসমী শুক্কুরের কাছ থেকে চুরি হওয়া তিনটি ব্যাটারি ও হত্যাকান্ডে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।
এ ঘটনায় ভিকটিমের পিতা রুহুল আমিন শরীফ কর্তৃক পটুয়াখালী সদর থানায় দায়ের করা মামলা তদন্ত চলমান আছে। এ মর্মান্তিক হত্যাকান্ডের সাথে অন্য কোন ঘটনা ও আরও কেহ জড়িত আছে কিনা তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।