এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায় এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার বেতাগীতে আলোচিত ও চাঞ্চল্যকর বখাটের মারধরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করে।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত পাশাপাশি বাড়ি এবং আত্মীয়। অভিযুক্ত প্রায়ই ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিতো। ঘটনার দিন ভিকটিম তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১নং গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণে পৌছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তগণ একে অপরের সহযোগীতায় ভিকটিমকে এলোপাথারিভাবে আঘাত করে মারাত্বক ভাবে রক্তাক্ত যখম করে।
ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশে থাকা স্কুল ছাত্র-ছাত্রী সহ স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করে।
নির্মম এই ঘটনার পর থেকেই এসআরবি-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অন্যান্য অপারাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান।