পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, দুস্থ এবং অসহায়দের মাঝে অনুদানের অর্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মধুমিতা হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, দুস্ধ এবং অসহায়দের মাঝে অনুদানের অর্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু মুছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট অহিদ সরোয়ার কালাম, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আনিসুর রহমান ও যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন সুজনসহ পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৮৭ জন দুস্থ এবং অসহায়দের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তহবিল থেকে ২৪ জন অসহায় পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রধান করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।