পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের‌ উদ্যোগে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‌

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট অহিদ সরোয়ার কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান ও দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান দিপু।

উক্ত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পাঙ্গাশিয়া ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচন‌ পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ফেরদৌস আলম। সমাবেশে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।