প্রধানমন্ত্রী ষোষিত “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে রবিবার (১৩ সেপ্টেম্বর) পটুয়াখালী সরকারি কলেজে সরকারি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান হাওলাদার এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাছরুল্লাহ নাসু, দর্শন বিভাগের সভাপতি মোহাম্মদ সাঈদ ও হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. সাফিন সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী সরকারি কলেজে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. রায়হান হাওলাদার।