“খেলবো মোরা, গড়বো দেশ, বিশ্বজয়ে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে ২ দিনব্যাপি জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন উতলা মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে এবং জেলা শিক্ষা অফিস এর সহযোগিতায় জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান, জেলার ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারগণ, নতুন কুঁড়ি জেলার বিভিন্ন খেলাধূলার আহবায়ক এবং সদস্যবৃন্দ এবং স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শারীরিক শিক্ষা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
জেলা পর্যায়ে বালক হ্যান্ডবল খেলায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং বালিকা হ্যান্ডবল খেলায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।