“সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারি কর্ম” এ স্লোগান নিয়ে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫২তম তিরোভাব উৎসব উপলক্ষে সাত দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের প্রথমদিন ২৪ ভাদ্র (১১ সেপ্টেম্বর) বিকালে পুরানবাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির থেকে শ্রী গুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার (নবনির্বাচিত কমিটির) আয়োজনে মাঙ্গলিক শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরানবাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা শেষে দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

মাঙ্গলিক শোভাযাত্রা ও বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ এর প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার সভাপতি মৃদুল চন্দ্র ঘোষ, সহ-সভাপতি ডা. পরিমল চন্দ্র দাস, বাবুল সাহা, ডাঃ সুনিল রায়, শান্তি রঞ্জন দাস, দিলিপ পাল ও উত্তম দাস, সাধারন সম্পাদক ডা. প্রদীপ কুমার কর্মকার, সহ-সাধারণ সম্পাদক বাবুল সাহা (ছোট) ও মিন্টু ঘোষ, সাংগঠনিক সম্পাদক গবিন্দ সাহা, কেষাধ্যক্ষ পঙ্কজ কর্মকার, দপ্তর সম্পাদক সুমন চন্দ ও প্রচার সম্পাদক শুভ বণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

শোভাযাত্রায় লাউকাঠি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ ঢোল বাদ্যসহকারে অংশগ্রহন করেন।