পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুলিশের বিশেষ অভিযানে মৌডুবী ইউনিয়ন থেকে ১৫১ পিছ ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক রাঙ্গাবালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে ৬ নং ওয়ার্ডের খাসমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইমরান মিয়া ওরফে সোহাগ ভূঁইয়ার বাড়িতে তার উপস্থিতিতেই বিশেষ অভিযান পরিচালনা করে প্লাস্টিকে প্যাচানো অবস্থায় ১৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সোহাগ ভূঁইয়াকে (৩৬) আটক করা হয়। আটককৃত সোহাগ ভুইয়া খাসমহল এলাকার আঃ সালাম ভুইয়ার ছেলে।
এবিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, “পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমার সঙ্গীয় অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন গাজী, এএসআই ও অন্যান্য ফোর্স এর সহযোগিতায় তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করলে ১৫১ পিচ ইয়াবা সহ সোহাগ ভূঁইয়াকে আটক করা হয় এবং মাদক মামলা প্রক্রিয়া শেষে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।”