বাংলাদেশে টেকসই ও স্বাস্থ্যকর নগর উন্নয়ন প্রকল্পের তামাক নিয়ন্ত্রণ তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০২৬ বাস্তবায়নে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ মিঃ এর সময় আদর্শ মানবসেবা সংস্থা কার্যালয়ে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির সভাপতি ও আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মাসুদ রানা শিবলীর সঞ্চালনায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও আদর্শ মানবসেবা সংস্থা আয়োজিত সভায় আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবক  শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, সমাজসেবক আক্তারুজ্জামান শাহিন, গ্রাম বাংলার উন্নয়ন কমিটির সদস্য মোঃ আঃ ওহাব, শামীম আরা রিনা, মনোয়ারা বেগম মনি ও মোঃ আল আমিন শরীফ প্রমুখ।

সভার সভাপতি আফরোজা আকবর তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০২৬ এর উল্লেখ করে বলেন, “সিগারেট, বিড়ি, গুল, জর্দ্দাসহ যেকোন ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন লাগানো আইনত নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘন করলে, অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড  বা উভয় দন্ডে দন্ডিত হবে। এছাড়া পাবলিক প্লেসে বা পাবলিক পরিবহনে সিগারেট, জর্দ্দা ও গুল ব্যবহার করলে দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বলেও জানান তিনি।