পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মোসাঃ হাজেরা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) গলাচিপা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ টোল ঘরের পাশে হাজেরার চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদুর রহমান রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাজেরাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। গ্রেপ্তার হাজেরা শান্তিবাগ এলাকার বাসিন্দা এবং তার স্বামী বাচ্চু মাতুব্বর।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গলাচিপা থানার মামলা নম্বর-২১ হিসেবে রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।