বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার তৃণমূল শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চরপাড়া স্বনির্ভর রোডস্থ কার্যালয়ে জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি রাশিদা বেগম এর সভাপতিত্বে তৃণমূল কর্মী সভায় তৃণমূল শাখার ঘোষনাপত্র ও গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনার উপর স্বাগত বক্তব্যে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি রাশিদা বেগম।
আরও আলোচনা করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, সহ- সম্পাদক ফেরদৌসি বেগম, প্রশিক্ষণ, গবেষনা ও গ্রন্থাগার সম্পাদক খাদিজা সুলতানা ও অর্থ বিষয়ক সম্পাদক আসমা বেগম।
সভায় নারী- শিশু অধিকার বাস্তবায়নের পাশাপাশি নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনা বৃদ্ধির জন্য নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।