পটুয়াখালী জেলা পরিদর্শনে চার দিনের সরকারি সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আজ ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই সফর করবেন। বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সচিবের এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, ​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকার সরকারি বাসস্থান থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টায় লঞ্চযোগে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা করেছেন তিনি। ​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় পটুয়াখালী সার্কিট হাউজে পৌঁছাবেন। ওইদিন সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী জেলার কোডেক ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে ‘”বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

এরপর বিকাল সাড়ে ৩টায় জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তথ্যচিত্র নির্মাণের জন্য কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন স্থানে গমন করবেন। রাতে তিনি কুয়াকাটায় অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা করবেন এবং সকাল ৯ টায় কোডেক ট্রেনিং সেন্টারে উক্ত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর আড়াই টায় পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিতি শেষে সন্ধ্যা ৬ টায় লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর মাধ্যমে তাঁর চার দিনের সরকারি সফর শেষ হবে বলেও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

​এই সফরে সচিব মাহবুবা ফারজানার সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর গানম্যান মো. আবদুর রশিদ।