বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে তিতাস মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে র‍্যালী শেষ। সেখানে শান্তির পায়রা কবুতর উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা এ্যাড. আল আমিন সুজনের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভয়েস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সাবেক সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সায়্যিদ তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ্যাড. আনিচুর রহমান আনিচ, কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সভায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সহিদুল ইসলাম।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক পিপি অ্যাড. মুজিবর রহমান টোটন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্ক পুকুরে  মাছের পোনা অবমুক্ত করা হয়।