র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ২৭ আগস্ট ২০২৬ তারিখ বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার মুলাদি থানার অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কামাল হোসেন ব্যাপারী (৩৪), পিতা- মৃত আঃ ওয়াহেদ বেপারী, মাতা- মোসাঃ মাজেদা বেগম, সাং- চর বাটামারা, থানা- মুলাদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন ব্যাপারীর বিরুদ্ধে বরিশাল জেলার মুলাদি থানার যা ঢাকা মহানগরীর হাজারীবাগ থানার মামলা নং-১৮(০৯)১৬, মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৪/১৭, ধারা- ১৯(চ), The Arms Act, 1878 । মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ০৭ (সাত) বছরের কারাদন্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।