পটুয়াখালীতে ৫০ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের একটি টিম শনিবার দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ শিহাব বাহাদুর এর নেতৃত্বে সংঙ্গীয় এসআই (নিঃ) কমল বড়ালসহ একটি পুলিশ দল পটুয়াখালীর লোহালিয়া ব্রীজ“ সংলগ্ন এলাকায়  অভিযান পরিচালনা করে মোঃ হাসান মৃধা (২০), পিতা- মোঃ কামাল মৃধা,   মোঃ লিমন ফকির (২৩), পিতা- সালাম ফকির উভয় সাং- লোহালিয়া (বটতলা) ওয়ার্ড নং- ০৩, ইউনিয়ন- লোহালিয়া, থানা ও জেলা- পটুয়াখালীদ্বয়কে সর্বমোট ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। 

উক্ত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।