বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।
অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের পক্ষে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহন দেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। আমরা প্রত্যাশা করি তাঁর প্রজ্ঞা,দূরদর্শিতা, সততা ও অভিজ্ঞ নেতৃত্বে দেশের গনতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার আরও সুদৃঢ় হবে।
মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে পবিপ্রবি শাখা’র জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম খান আলমগীর এঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।