বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত ৮ টায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ইভান সিকদার এর চিকিৎসার খোঁজ-খবর নিতে পটুয়াখালী সদর হাসপাতালে ছুটে যান পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ এর প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
এসময় জেলা বিএনপি ও জেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঊল্লেখ্য, বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ইভান সিকদার সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইভান সিকদার ও তার পরিবার এবং কৃষক দলের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।